বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫, সকাল ফজরের ঠিক পরে (৬টা) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাঁর ইন্তেকালে বাংলাদেশ এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, জাতীয়তাবাদ ও বহুদলীয় রাজনীতির প্রতিনিধিত্ব করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং একজন দৃঢ় নেতৃত্বের প্রতীক ছিলেন।
বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন বহু মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাঁর নেতৃত্ব, সংগ্রাম ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এই শোকের মুহূর্তে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।
